ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
২৪ জুলাই ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক
0

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০৯:৫৩ পিএম
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



লাল সূর্য প্রতিবেদক : ভোলায় গরিব, দুস্থ ও অসহায় সাত ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৬২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

চেক গ্রহণের পর উপকারভোগীরা চিকিৎসার জন্য এ সহায়তা পাওয়ায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রতিবেদক : আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ভোলা ও নিজ নির্বাচনী এলাকায় আসছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ২ থেকে ৪ সেপ্টেম্বর তিন দিনের সরকারি সফরে ভোলায় অবস্থান করবেন তিনি।

 

সরকারি সফরসূচি অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকার বারিধারাস্থ কূটনৈতিক অঞ্চল, গুলশান-২ থেকে সড়কপথে ভোলার উদ্দেশ্যে যাত্রা করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সকাল ১১টার দিকে তিনি ভোলা সার্কিট হাউজে পৌঁছাবেন।

 

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

 

এদিন সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন করবেন তিনি। এ সময় জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত বিষয় এবং জেলার উন্নয়ন-সম্ভাবনা নিয়ে এ মতবিনিময়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সূত্র।

 

সফরের তৃতীয় দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন আন্দালিব রহমান পার্থ। এরপর দুপুর ২টা পর্যন্ত ভোলা সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি।

 

বিকেল ৩টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করার কথা রয়েছে তার। সফরসূচি অনুযায়ী রাত ১০টার দিকে তিনি ঢাকার বারিধারাস্থ কূটনৈতিক অঞ্চল, গুলশান-২ এলাকায় পৌঁছাবেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ভোলায় তার প্রথম সরকারি সফর। ফলে তার এ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

 

বিশেষ করে নিজ নির্বাচনী এলাকা ভোলা-১ এর দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ভোলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন, নদীভাঙন, পর্যটন, বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

 

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময়ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গণমাধ্যমকর্মীরা। পেশাগত নিরাপত্তা ও পরিবেশ এবং জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

 

সরকারি সফরসূচিতে বলা হয়েছে, মন্ত্রীর সহকারী একান্ত সচিব শাহীন আলম এবং ব্যক্তিগত কর্মকর্তা রাফসান জানি তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নিজ জেলা ও নির্বাচনী এলাকায় আন্দালিব রহমান পার্থর এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা।

 

লাল সূর্য প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ভোলায় বিশেষ কর্মসুচী হাতে নেয়া হয়। আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে ভোলা শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। শোভাযাত্রায় বাদ্যযন্ত্র, ধানের শীষের প্রতীক, ব্যানার-ফেস্টুন হাতে দেখা যায় নেতা কর্মীদের।

 

সকাল থেকেই ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। শোভাযাত্রায় ছিল ধানের শীষের প্রতিকৃতি, সজ্জিত যানবাহন ও বাদ্যযন্ত্রের আয়োজন। মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, ড্যাব, আইনজীবী ফোরাম, শিক্ষক-কর্মচারী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার সামনে ও পেছনে বিভিন্ন অঙ্গসংগঠনের পৃথক মিছিল থাকায় কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন নেতারা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ রইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ হাওলাদার, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলার আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভির তালুকদার, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব কাউন্সিলরসহ জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সাংগঠনিক ঐক্যের স্মারক। নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল, ধানের শীষের প্রতীক বহনকারী সজ্জিত যানবাহন এবং অঙ্গসংগঠনগুলোর পৃথক অংশগ্রহণে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

 

   


আরও পড়ুন:

ভোলাদর্পণ