ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
0
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৯:১১ পিএম
নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় এসেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান। মঙ্গলবার দুপুরে ইলিশা ঘাটে পৌঁছালে মহিলা পার্টির নেত্রীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থের মা রেবা রহমান ভোলায় এসেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ২টার দিকে ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছান রেবা রহমান।
এ সময় মহিলা পার্টির পক্ষ থেকে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান নাজনীন আক্তার রুমা ও সালমা আক্তার সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা পার্টির সদস্যরা ।
পরে গাড়িযোগে ভোলা শহরের শান্ত নীড়ে যান রেবা রহমান।
নাজিউর রহমান মঞ্জুর রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাঁর পরিবারের সঙ্গে ভোলার মানুষের দীর্ঘদিনের সম্পর্কের কারণে রেবা রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
এ সময় তাঁর আগমন নিয়ে কথা বলেন মহিলা পার্টির নেত্রী নাজনীন আক্তার রুমা, বিজেপি নেত্রী সালমা আক্তার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন।
রেবা রহমানের এই সফরকে ঘিরে ভোলার রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে আগ্রহ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০২ সেপ্টেম্বর ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৭ জুলাই ২০২৬
ভোলায় নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
২৪ জুলাই ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
