ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

টুইটারে অর্থের বিনিময়ে চালু হলো ‘ব্লু টিক’ সেবা

ডেস্ক রিপোর্ট
545

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ | ০৬:১১:৪৯ এএম
টুইটারে অর্থের বিনিময়ে চালু হলো ‘ব্লু টিক’ সেবা ফাইল-ফটো

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটারের মালিকানা কিনে নেওয়ার পরই মাসে ৮ মার্কিন ডলারের বিনিময়ে যে কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে নিজের নামের পাশে ‘ব্লু টিক’ চিহ্ন নিতে পারবে বলে ঘোষণা দিয়েছিলেন নতুন মালিক এলন মাস্ক। মার্কিন এই ধনকুবেরের ঘোষণা অনুযায়ী সেই সেবা শুরু করে দিয়েছে টুইটার।

বর্তমানে টুইটার ব্যবহারকারীর মোট সংখ্যা ২৩ কোটি ৮০ লাখ। এখন চাইলে সবাই অর্থের বিনিময়ে ব্লু টিক চিহ্ন পাবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার জানিয়েছে, প্রতি মাসে ৭ দশমিক ৯৯ মার্কিন ডলারের বিনিময়ে এ সেবা শুরু হয়েছে।

অ্যাপলের আইওএস ডিভাইসের একটি আপডেটে টুইটার তার ব্যবহারকারীদের কাছে বার্তা পাঠিয়ে বলেছে, যারা ‘এখন সাইন আপ করবে’ তারা তাদের নামের পাশে ব্লু টিক চিহ্ন পাবে। বার্তাতে টুইটার আরও বলেছে, ‘তারকা, প্রতিষ্ঠান এবং রাজনীতিবিদ যাদের আপনারা এখন ফলো করছেন তাদের মতো ব্লু টিক চিহ্ন পাবেন।’

যেসব ভেরিফায়েড অ্যাকাউন্টে এখন ব্লু টিক চিহ্ন রয়েছে তাদের নামের পাশ থেকে এ চিহ্ন মুছে দেওয়া হবে, এমন কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। এখন শঙ্কা দেখা দিচ্ছে রাজনীতিবিদ বা নির্বাচন কর্মকর্তাদের নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে টাকার বিনিময়ে সেগুলোতে ব্লু টিক চিহ্ন ব্যবহার করে ভুল তথ্য ছড়াতে পারে একটি গোষ্ঠী।

আগে বিভিন্ন কোম্পানি, রাজনীতিবিদ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্লু টিক চিহ্ন সংবলিত ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করতেন। কিন্তু এখন শঙ্কা দেখা দিয়েছে, সবার নামের পাশে ব্লু টিক চিহ্ন থাকার সুযোগ দেওয়ার কারণে এসব তথ্যের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।

টুইটার ২০০৯ সালে সমাজের পরিচিত ও প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে ব্লু টিক চিহ্ন দেওয়া শুরু করে। এখন বিনামূল্যের এই সেবার অবসান ঘটল।

আরও পড়ুন:

তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন

১৪ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।

১১ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক
ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক

১১ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, এডভোকেট মনিরুল ইসলামকে দোয়া করুন ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, এডভোকেট মনিরুল ইসলামকে দোয়া করুন ও মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ