ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
5
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ | ১১:০৪:৪৫ এএম
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
লালসূর্য প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভায় এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সভাপতি অ্যাড. নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন লিটন’র কাছে দাপ্তরিক নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী আহ্বায়ক অ্যাড. আমিরুল ইসলাম বাছেত। পরে নবনির্বাচিত সভাপতি অ্যাড. নজরুল হক অনু সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. এনামুল হক, আহ্বায়ক কমিটির সদস্য এম এ বারী, সদস্য শিমুল চৌধুরী, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. সুলাইমান, যুগ্ম-সম্পাদক মো. কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক ছোটন সাহা, নির্বাহী সদস্য মোঃ মোতাছিম বিল্লাহসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
১১ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত : নজরুল হক অনু সভাপতি, নাছির উদ্দিন লিটন সম্পাদক
১১ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, আফজাল ভাই জন্য দোয়া চাই এবং মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
০৮ এপ্রিল ২০২৬
