হানিমুনে স্ত্রীকে ছেড়ে যৌনকর্মীর কাছে স্বামী
ডেস্ক রিপোর্ট
508
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৪:০৯:২৩ এএম
ফাইল-ফটো
হানিমুনে গিয়ে স্ত্রীকে ফেলে যৌনকর্মীর কাছে গিয়েছিলেন ৩৪ বছরের পল তুরোভস্কি। ঠিক তখনই বেআইনি যৌনব্যবসার বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয় সেখানে। তাতেই ধরা পড়ে যান তিনি।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পারে একটি হোটেলে স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন পেশায় ব্যবসায়ী পল তুরোভস্কি। সেখানেই নেটমাধ্যমে তার যোগাযোগ হয় এক যৌনকর্মীর সঙ্গে।
নববধূ ঘুমিয়ে গেলে পল সেই যৌনকর্মীর সঙ্গে দেখা করতে যান। ঠিক তখনই পুলিশের তরফ থেকে একটি ‘স্টিং অপারেশন’ চালানো হচ্ছিল সেখানে। সেই অভিযানে ধরা পড়েন পল।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অভিযানে মোট ১৭৬ জন গ্রেপ্তার হয়েছেন। স্বামীর এমন কাণ্ড দেখে ভেঙে পড়েছেন নববধূ। তার পরিবার বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন বলেও জানিয়েছেন পুলিশ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
