ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ফের নির্দেশনা অফিস সময় নিয়ে

ডেস্ক রিপোর্ট
580

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:০৮ এএম
ফের নির্দেশনা অফিস সময় নিয়ে ফাইল-ফটো

নতুন সময়সূচি অনুযায়ী নিদিষ্ট সময়ে অফিসে আসা ও ত্যাগের বিষয়ে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অফিসের নতুন সময়সূচিতে অনেকেই আসছেন না, আবার অনেকেই নির্দিষ্ট সময়ের আগে চলে যাচ্ছেন এমন প্রম্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনি স্পেসিফিক জানেন? আমরা অলরেডি আবার ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস টাইমে সবাইকে অফিসে আসতে হবে৷ কালকেও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অফিস টাইমের আগে কেউ যেতে পারবে না।

তিনি বলেন, ব্যক্তিগত বা ইন্ডিভিউজালি কোনো দরকার হলে, সে তার বসের কাছে জিজ্ঞেস করে পার্মিশান নিয়ে যাবে। কিন্তু ৮টার মধ্যে অফিসে আসতে হবে, আর পরিষ্কার (কথা) বিকেল ৩টার আগে কেউ যেতে পারবে না। এটা আমরা এনসিউর করতেছি।

এ নিয়ম কতদিন পর্যন্ত চলবে? জানতে চাইলে তিনি বলেন, দেখি, কতদিন চলে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হয় ২৪ আগস্ট থেকে। এদিন থেকে সকাল ৮টার অফিসে শুরু হয় এবং অফিস শেষ হয় বিকেল ৩টায়৷ ফলে নিদিষ্ট সময়ে সবাইকে অফিসে আসতে হবে এবং নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ