ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

খেলাধুলার চেয়ে ঢের সহজ পড়ালেখা: মাশরাফি

খেলা ডেস্ক
548

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:৪৯ এএম
খেলাধুলার চেয়ে ঢের সহজ পড়ালেখা: মাশরাফি ফাইল-ফটো

বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়াকে কম প্রাধান্য দিয়ে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ঘটনা খুব কম দেখা যায়। তবে কেউ যে সেটা করেন না এমনটা অবশ্য নয়। অনেকে খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে লেখাপড়াকে আর পাত্তাই দেন না। সংখ্যাটা কম হলেও এই স্বপ্নকে লালন করে অনেকে সফল হন, আবার অনেকে থেকে যান পর্দার আড়ালে।

ক্যারিয়ার হিসেবে খেলাধুলাকে বেছে নেওয়ার পর পড়ালেখা চালিয়ে যাওয়ার ধকল বেশ। আর ঠিক কোনটাতে বেশি শ্রম দরকার সে ব্যাপারে আছে নানা যুক্তিতর্ক। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, খেলাধুলার চেয়ে ঢের সহজ পড়ালেখা।

শুক্রবার বিপিএলে কোনো খেলা ছিল না সিলেট স্ট্রাইকার্সের। তবে অবসর সময়ে অনুশীলন চালিয়ে গেছে দলটি। গতকাল অনুশীলনের সময়ে ছিল বেশকিছু বাচ্চারাও। ছিলেন মাশরাফির নিজের ছেলে। নিজেই নির্দেশনা দিয়ে এসময় বাচ্চাদের অনুশীলন করিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। শুক্রবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ম্যাশ।

অনুশীলনের এক পর্যায়ে বাচ্চারা ক্লান্ত হয়ে গেলে তাদের অনুপ্রেরণা জোগাতে মাশরাফি বলেন, ‘ক্লান্ত হলে চলবে না। পড়ালেখা অনেক সহজ। খেলাধুলা অতো সহজ না। খেলাধুলা করতে হলে শক্ত মনের অধিকারী হতে হবে।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ