নিজেদের বিমানবাহী রণতরী মহাসাগরে ডুবিয়ে দিল ব্রাজিল
ডেস্ক রিপোর্ট
632
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:০৬ এএম
ফাইল-ফটো
আটলান্টিক মহাসাগরে একটি বিমানবাহী রণতরী ডুবিয়ে দিয়েছে ব্রাজিল। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবিদরা। তাদের দাবি রণতরীটিতে অনেক বিষাক্ত পদার্থ আছে। তবে পরিবেশবিদদের উদ্বেগের প্রতি গুরুত্ব দেয়নি সরকার।
ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এটি সাগরে ডুবিয়ে দিয়েছে দেশটি।
রণতরী ডোবানোর আগে ব্রাজিলের নৌ বাহিনী এক বিবৃতি দেয়। দেশটির উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের একটি স্থানে এটি ডোবানো হয়েছে। যে স্থানটির গভীরতা প্রায় ১৬ হাজার ফুট (৫ হাজার মিটার)।
ছয় দশক পুরনো ‘সাও পাওলো’ নামের রণতরীটি অন্য কোনো দেশের বন্দরে রাখতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু কেউ এটি রাখতে চায়নি। ফলে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে।
ব্রাজিলের এই রণতরীটি ১৯৬০ সালে ফ্রান্সের প্রথম পরমাণু পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়া ১৯৭০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এটি আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং যুগোস্লাভিয়ায় মোতায়েন করা হয়েছিল
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
