ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মোহামেডানের ফুটবলাররা

ডেস্ক রিপোর্ট
505

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ | ১১:০১:৩১ এএম
বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মোহামেডানের ফুটবলাররা ফাইল-ফটো

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ফেডারেশন কাপের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার একটিতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য সোমবার (৩০ জানুয়ারি) সেখানে পৌঁছেছে মোহামেডান দল।

গোপালগঞ্জ যাওয়ার পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মোহামেডানের ফুটবলাররা। খেলোয়াড়দের বহন করা টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফুটবলারদের মধ্যে। তবে কোনো ফুটবলার আহত হননি, সকলেই অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে জানান, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়। আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই ফুটবলাররা গন্তব্যে পৌঁছেছে।’

ক্লাবের নিজস্ব টিম বাসে যাচ্ছিলেন ফুটবলাররা। কোচিং স্টাফরা গিয়েছিলেন মাইক্রোতে। কোচিং স্টাফের গাড়ি এক ঘণ্টা আগেই গন্তব্যতে পৌঁছায়।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ