ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেলো যারা

ডেস্ক রিপোর্ট
552

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ১০:০১:৫৬ এএম
২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেলো যারা ফাইল-ফটো

২০২৩ সালের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান।

শনিবার (২১ জানুয়ারি) করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার পর ভারত ‘এ’ দলের বিপক্ষে বাজিমাত করেন জাকির হাসান। এরপর খুলে যায় জাতীয় দলের দরজা। সুযোগ পেয়ে মোহাম্মদ সিরাজ-উমেশ যাদবদের বিপক্ষে পরীক্ষা দিয়ে পাশও করেছেন বাঁহাতি এই ওপেনার। যার ফল হাতে নাতে পেলেন এ ক্রিকেটার।

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় (বিসিবি) চুক্তিতে জায়গা পেয়েছেন তিনি। তার সঙ্গে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদও। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার হলেন-

টেস্ট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ