ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

ডেস্ক রিপোর্ট
562

প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৪৯ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে ফাইল-ফটো

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর একই সময় মারা গেছেন ৮০৩ জন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জনে। আর মারা যান ৬৯৭ জন।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ২৮১ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছেন এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায়। তৃতীয় সর্বোচ্চ ২১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ৪১৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন মারা গেছেন হংকংয়ে। আর তৃতীয় সর্বোচ্চ ৪৩ জন করে মারা গেছেন রাশিয়া এবং কানাডায়।

বিশ্বের মধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ