ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

নগদ দেনমোহরে বিশ্ব ইজতেমায় শতাধিক বিয়ে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
608

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:০৯ এএম
নগদ দেনমোহরে বিশ্ব ইজতেমায় শতাধিক বিয়ে সম্পন্ন ফাইল-ফটো

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার বাদ আসর শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ইজতেমায় বিশেষ আকর্ষণ ছিল এই বিয়ে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মাওলানা জহির ইবনে মুসলিম এ কথা জানিয়েছেন।

ময়দানের পশ্চিম-উত্তর দিকে দোয়া মঞ্চ থেকে এ বিয়ে পড়ান ভারতের মাওলানা মো. জোহায়রুল হাসান। হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে মোহরে ফাতেমি প্রদানের মাধ্যমে শতাধিক বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের আগে বাদ আসর হাফেজ মাওলানা জোবায়ের বিয়ের খুতবা প্রদান করেন। বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে এ বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খুরমা বিতরণ করা হয়।

এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত ১৫টি অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে ১৪ মামলায় ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার  সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইজতেমা মাঠের আশপাশে এসব অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ