যাত্রীদের সহযোগিতায় মেট্রোরেলে সন্তান জন্ম
ডেস্ক রিপোর্ট
621
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:১১ এএম
ফাইল-ফটো
রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া নামের এক নারী যাত্রী। হঠাৎ প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন এই নারী।
মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।
বৃহস্পতিবার সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।
সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হত। বৃস্পতিবার (১২ জানুয়ারি) হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলে প্রসব বেদনা উঠে। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছেন। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন।
এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান নবজাতকের পিতা।
সেসময় মেট্রোরেল প্রত্যক্ষদর্শী অন্য যাত্রী সালমা আখি বলেন, মেট্রোরেলে এক নারী চিৎকার করছিলেন। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা উঠেছে। তিনি আরো বলেন, এরপর কর্তৃপক্ষের সহযোগিতার তার সন্তানপ্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক সন্তান প্রসব হওয়ায় কোনো জটিলতা তৈরি হয়নি। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
১০ জুলাই ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
