ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক তামিম

খেলা ডেস্ক
517

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:২৮ এএম
ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক তামিম ফাইল-ফটো

ভবিষ্যতের বিবেচনায় ২০২০ সালের মার্চে আচমকাই টাইগারদের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবাল খানকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বের সূচনা করা তামিম তখনও জানতো না ঠিক কতদিন এই দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। এমনকি বিসিবির পক্ষ থেকেও তখন জানানো হয়নি কিছু।

দায়িত্ব পেয়ে বাংলাদেশের ওয়ানডে দল নিয়ে বেশ দারুণ গতিতে থাকেন তামিম। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতিয়ে ইতিহাসেরও জন্ম দেন এই টাইগার অধিনায়ক। ইতোমধ্যে তামিমের নেতৃত্বে ২৭ ওয়ানডে খেলে ১৫টিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তামিমের এমন সাফল্যের দরুণ এই ওপেনারকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, তামিমের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

জালাল ইউনুসের ভাষ্যে, ‘আমরা সাকিব এবং তামিমকে নিয়ে এগোতে চাই। আমরা যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি। তবে আমরা তামিমকে আমাদের পরিকল্পনা নিয়ে জানিয়েছি। সে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবে।

লিটন অবশ্য ওয়ানডেতে ভালো করছে। তবে সে চাইলে সাকিবের অনুপস্থিতিতে টেস্টের দায়িত্ব নিতে পারে। সে এই ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবে আছে। সে নিজেকে প্রমাণ করেছে। আমাদের চোখে মিরাজ ভবিষ্যৎ অধিনায়ক। এছাড়াও আমরা নুরুল হাসানকেও অধিনায়ক হিসেবে চেষ্টা করেছি। আমাদের কাছে নতুন কিছু ছেলে আছে যারা অধিনায়ক হতে পারে।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ