ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট
529

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ১১:১১:২৪ এএম
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ১৪ ডিসেম্বর ফাইল-ফটো

আবারও পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল। যা আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর  ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাইপূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

ফল প্রকাশের বিষয়ে রোববার (২৭ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকেলের মধ্যে এটি প্রকাশ করা হবে।

যদিও এর গত ২৪ নভেম্বর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে সেদিন ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। পরে চলতি বছর কয়েক ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে সম্পন্ন করা হলেও চূড়ান্ত ফল একসঙ্গেই প্রকাশ করা হবে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ