আড়াই লাখের বেশি ফেল এসএসসিতে
ডেস্ক রিপোর্ট
546
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২ | ১০:১১:০৮ এএম
ফাইল-ফটো
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৫০ হাজার ৫১৮ জন শিক্ষার্থী পাস করেননি। এরমধ্যে ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। সোমবার (২৮ নভেম্বর) ফর প্রকাশের এতথ্য জানা গেছে।
ফেল করা পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১ লাখ ২৮ হাজার ১৪৭ জন এবং মেয়ে ১ লাখ ২২ হাজার ৩৭৩ জন।গতবারের চেয়ে এবার এক লাখের বেশি ফেল করেছে। গত বছর ১ লাখ ৪৩ হাজার ৮৪৯ শিক্ষার্থী পাস করতে পারেনি।
তবে, গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে প্রায় ১ লাখ। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী।
চলতি বছরের গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।
কোন বোর্ডে পাসের হার কতঃ ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।
কোন বিভাগে জিপিএ-৫ কতঃ প্রাপ্ত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ঢাকায় ৬৪ হাজার ৯৮৪ জন, চট্টগ্রামে ১৮ হাজার ৬৬৪, সিলেটে ৭ হাজার ৫৬৫, রাজশাহীতে ৪২ হাজার ৫১৭ , যশোরে ৩০ হাজার ৮৯২, ময়মনসিংহে ১৫ হাজার ২১৬, বরিশালে ১০ হাজার ৬৮, দিনাজপুরে ২৫ হাজার ৫৩০ জন এবং কুমিল্লায় ১৯ হাজার ৯৯৮ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
