ভোলা মঙ্গলবার
০৩ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

বিএনপি ‘আগুনসন্ত্রাসে’ ঝুঁকে যেতে পারে, শঙ্কা ওবায়দুল কাদেরের


ডেস্ক রিপোর্ট
1257

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:৪৩ পিএম
বিএনপি ‘আগুনসন্ত্রাসে’ ঝুঁকে যেতে পারে, শঙ্কা ওবায়দুল কাদেরের ফাইল-ফটো



সরকার পতনে বিএনপির আন্দোলনের লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর দাবি, আন্দোলন ব্যর্থ হলে বিএনপি আগুনসন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে, অতীতে তার প্রমাণ রয়েছে। জ্বালাও-পোড়াও সন্ত্রাসের সে আশঙ্কা এখনো রয়ে গেছে।

আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের আরও বলেন, জনসম্পৃক্ততার অভাবে বিএনপি আন্দোলনের লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে যাচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে। পথ হারিয়ে বিএনপির আন্দোলন এখন নীরব পদযাত্রায় নেমে এসেছে। তাদের আন্দোলনে জনগণ নেই। তবে আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান সরকারের এই মন্ত্রী।

জাপানে বিএনপির পাঠানো এক চিঠিতে তাদের বড় দল দাবি করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কে বড় কে ছোট দল, তা নির্বাচন ছাড়া প্রমাণ করার উপায় নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তা প্রমাণ করুক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক, বিএনপির তাতে আপত্তি নেই। বিএনপির যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকাণ্ডের ধরন, তা থেকে এটা স্পষ্ট হয়ে উঠছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময়মতো প্রার্থিতা ঘোষণা করবে আওয়ামী লীগ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ