দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের শুরুতেই হওয়ার প্রস্তুতি
ডেস্ক রিপোর্ট
559
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪২ এএম
ফাইল-ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৩ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।
কমিশনার আনিছুর রহমান বলেন, ২০২৪ সালে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী নির্বাচনে একদল নয়, সব দলের রেফারি হয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে।
এ সময় ইসি সব পক্ষকে নিয়ে ভোটের মাঠে থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর আগে ডিসেম্বরের শেষদিকে, অথবা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট করার কথা জানিয়েছিল। তবে এবার অনেকটা সুনির্দিষ্টভাবেই নির্বাচন আয়োজনের কথা জানালো সংস্থাটি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
