ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
০২ মে ২০২৬

মঞ্চ প্রস্তুত, এখন শুধু সমাবেশ শুরুর অপেক্ষা

ডেস্ক রিপোর্ট
495

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ | ০৪:১১:১৪ এএম
মঞ্চ প্রস্তুত, এখন শুধু সমাবেশ শুরুর অপেক্ষা ফাইল-ফটো

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার ( নভেম্বর)। দুপুর ২টায় আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। রাতেই প্রস্তুত হয়ে গেছে মঞ্চ। সকালে চেয়ার বসানো শুরু হয়। প্রথম সারিতে রাখা হয় ১৯টি চেয়ার। প্রথম সারির মাঝে দুটি বড় চেয়ার রাখা হয়েছে ফাঁকা।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার (১১ নভেম্বর) রাতে গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরও উপস্থিত হয়েছেন।

এদিকে সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সমাবেশস্থল।

এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি। আগের দিন (শুক্রবার) রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তবে পথে পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার অভিযোগ করেছেন তারা।

এদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ, বিভিন্ন দাবিতে ফরিদপুরে চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। শুক্রবার ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও চারটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ