বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ডেস্ক রিপোর্ট
521
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ০৪:১১:২৪ এএম
ফাইল-ফটো
ঢাকার ধামরাইয়ে বাইসাইকেলযোগে কারখানায় যাওয়ার সময় বাসচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসরাফিল (৩৫) ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শৈলধন এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী স্বপ্না তার সঙ্গে থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাইসাইকেলযোগে রওনা দেন ওই দম্পতি। তারা ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা জামান পরিবহনের একটি ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
