দিনের বেলায় বিদ্যুৎ বন্ধ নিয়ে তথ্যমন্ত্রীর মন্তব্য
ডেস্ক রিপোর্ট
523
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ১০:১০:১৩ এএম
ফাইল-ফটো
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। দিনে-রাতে সমানতালে লোডশেডিং হচ্ছে। এরমধ্যেই রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে। তার এমন বক্তব্যের পর মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তবে তথ্যমন্ত্রী বলছেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তৌফিক-ই-ইলাহী যেটি বলেছেন, তা তার ব্যক্তিগত কথা। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
এ সময় বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। আমি আশা করি, এ আশঙ্কা যেন বিএনপির বেলায় না ঘটে। সেটিই আমার প্রত্যাশা।
তিনি বলেন, খুলনায় সমাবেশ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশন ভাঙচুর করেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে।
ড. হাছান মাহমুদ বলেন, বাস-লঞ্চ মালিকদের ধর্মঘটে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই। বাস মালিকরা মূলত অতীতে বিএনপির বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যা করার ভয় থেকেই ধর্মঘট ডেকেছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
