ভোলা শনিবার
২০ জুন ২০২৬
০২ মে ২০২৬

ছয় পুলিশকে ট্রেনিংয়ের সময় গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
468

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯:৪৩ এএম
ছয় পুলিশকে ট্রেনিংয়ের সময় গুলি করে হত্যা ফাইল-ফটো

একটি স্পোর্টস সেন্টারে ট্রেনিংয়ের সময় বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বন্দুকধারীরা। খবর এনডিটিভি’র। কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাটেকাস প্রদেশে এ ঘটনা ঘটেছে। সেখানে মাদকপাচারের রুট নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই চলছে।

জাকাটেকাস প্রদেশের সরকার জানিয়েছে, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন মারা যায়।

জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। এসময় নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাম্প্রতিক বছরগুতোতে জাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে লাভজনক মাদক চোরাচালান রুট নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে তুমুল লড়াই চলছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ