ভোলা মঙ্গলবার
০৩ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে ফ্রি চিকিৎসাসেবা


নিজস্ব প্রতিবেদক
50

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ | ০৯:১০:৪৯ পিএম
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে পঞ্চম ধাপে ফ্রি চিকিৎসাসেবা ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প । ছবি- লাল সূর্য



লাল সূর্য প্রতিবেদক : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থর উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার বিভিন্ন বয়সী শিশু ও নারী-পুরুষকে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা। 

 

(১০ অক্টোবর) শনিবার সকাল ১০টা থেকে পঞ্চম ধাপে ভোলা পৌর এলাকার রোগীদের শান্ত নীড় ও ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা।

 

চিকিৎসাসেবা নিতে আসা রোগী মিনারা বেগম ও বিলকিছ বেগম জানান, এখানে বিভিন্ন রোগের বিনা পয়সায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে।

 

ভোলা জেলা ছাত্রসমাজের সদস্য সচিব মো. হোসেন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থর এমন উদ্যোগকে সফল করতে ভোলার বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সবগুলোতেই চলে এই ক্যাম্প। এ পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ