ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
76

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ | ১২:০৪:৪৮ এএম
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চাচড়া ৬ নম্বর ওয়ার্ডের খান বাড়িতে চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে ধরে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলমগীর (২৫), তিনি আব্দুল মোতালেব (হেজু ঘোষ)-এর ছেলে।

পরিবারের অভিযোগ, গত ২৯ মার্চ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পাশের শিকদার বাড়ির ইউসুফের ঘড় চুরির অভিযোগ তুলে আলমগীরকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় একদল লোক। এরপর তাকে একটি বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে চোখে মরিচ গুঁড়া দেয় এবং গলায় ছুরি ধরে মারধর করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ইউসুফ, মাকসুদ, রিয়াজ, নুরুদ্দিন ও পারভেজসহ ২০-২৫ জন ব্যক্তি মিলে আলমগীরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে এবং তার হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে ৫-৬ জন মিলে তাকে তাদের বাড়ির উঠানে ফেলে রেখে যায়।

এদিকে ছেলের এমন অবস্থা দেখে আলমগীরের মা তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আলমগীর গুরুতর আহত এবং তার মা শকে (স্ট্রোক) আক্রান্ত হয়েছেন। উভয়কেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
ভোলার তজুমদ্দিনে বিধিবহির্ভূত নিয়োগ নিয়ে মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪  পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১
ভোলার ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক -১

১০ জুলাই ২০২৬

ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক

০৮ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ