ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক
127

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ | ১১:০৩:২০ পিএম
জাতীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণীর মৃত্যুতে ‘দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্যর’ পরিবারের শোক প্রকাশ



লাল সূর্য প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর দিলারা হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্র জানায়, প্রফেসর দিলারা হাফিজের মরদেহ রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। আগামীকাল সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘দৈনিক ভোলাদর্পণ ’ পরিবার। পৃথক শোকবার্তায় ম্যাস এডভান্সমেন্ট এসোসিয়েশন "মা" 

পৃষ্টপোষক দৈনিক ‘ভোলাদর্পণ’ ও লাল সূর্যের সম্পাদকমণ্ডলীর সভাপতি মোঃ মহসীন মিয়া,ম্যাস এডভান্সমেন্ট এসোসিয়েশন "মা" নির্বাহী পরিচালক, দৈনিক ‘ভোলাদর্পণ’ ও লাল সূর্যের প্রকাশক ও সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ , শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

 

শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ