ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
০২ মে ২০২৬

দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
38

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ | ০৪:০৩:৩৯ পিএম
দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠান

লাল সূর্য প্রতিবেদক : দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভোলার রাজনৈতিক নেতৃবৃন্দ বিশষ্ট ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের মিলনমেলা বসেছিল। ভোলার অভিজাত হোটেল প্যাপিলনের হলরুমে গতকাল মঙ্গলবার দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভার্চুয়ালি সকলকে রমজানের মূল উদ্দেশ্য ধারন করার আহবান জানান। তিনি প্রত্যাশা করেন দৈনিক অমৃতালোক গণমানুষের পত্রিকা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পদক ও বর্তমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা এনসিপি’র সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ। বক্তারা অমৃতালোকের উত্বরোত্বর সাফল্য কামনা করেন। প্রত্যাশা করেন অমৃতালোক হবে জণগনের বিশ্বস্ত ও স্বাধীন সংবাদপত্র।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিন প্রমুখ। দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরয়ান তেলওয়াত করেন সাংবাদিক ইকরামুল আলম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক অমৃতালোক এর পরিচালক ও মাল্টিমিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম খান কায়েদ। দোয়া মোনাজাত করেন সাংবাদিক মনিরুল ইসলাম। দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভোলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক-প্রকাশক, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সর্বজন প্রিয় তালহা তালুকদার বাঁধন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ