ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ভোলা জেলা পুনাক-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
31

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ১০:০৩:৪৪ পিএম
ভোলা জেলা পুনাক-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ ভোলা জেলা পুনাক-এর উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সমাগ্রী বিতরণ

লাল সূর্য প্রতিবেদক : ভোলা মঙ্গলবার (১৭ই মার্চ) পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা জেলা। আজ মঙ্গলবার ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পুনাক, ভোলা-এর সভানেত্রী জামিনাতুন নেছা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি যেন আপনারা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত; যেকোনো সমস্যায় আপনারা সরাসরি থানায় এসে পুলিশি সহায়তা গ্রহণ করবেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ (ওসি), ভোলা সদর মডেল থানা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ পুনাক ভোলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ