ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
২৯ মার্চ ২০২৬

ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
43

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৬:০৩:৫৩ পিএম
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত



লাল সূর্য প্রতিবেদক :ভোলায় সোমবার (১৬ মার্চ) সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে জামায়াতে ইসলামী। বিকেলে জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশীদ, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন, ,পৌর আমীর জামাল উদ্দিন এবং খেলাফত মজলিস নেতা মাওলানা মাকসুদুর, মিডিয়া উইং মাষ্টার আমির হোসেন। সিনিয়র সাংবাদিক এম এ বারী, দৈনিক অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু । সভায় ভোলার সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোলাদর্পণ ও লাল সূর্যের সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,দৈনিক অমৃতালোকের যুগ্ম সম্পাদক মোকাম্মেল হক মিলন, দৈনিক প্রতিদিন ও দৈনিক বাংলার কন্ঠের বার্তা সম্পাদক এবং ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি জুন্নু রায়হান। সময় টিভির ষ্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, ওমর ফারুক, ইউনুস শরীফ, আব্দুস শহীদ তালুকদার,আনোয়ার পারভেজ এবং দৈনিক আজকাল পত্রিকা সহকারী সম্পাদক কবি মাকসুদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ ।

 

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এই শিক্ষা শুধু রমজানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বছরের বাকি ১২ মাস আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক কার্যক্রমে তা অনুসরণ করা প্রয়োজন। তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজে সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা সভাপতি মাওলানা মো. মাকসুদুর রহমান। এসময় ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

০২ মে ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

ভোলাদর্পণ