নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি', এ প্রতিপাদ্যে ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত: সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়তে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ - ডা. শামীম রহমান ভোলা জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
33
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৫:০৩:৪৩ পিএম
নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি', এ প্রতিপাদ্যে ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত: সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়তে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ - ডা. শামীম রহমান ভোলা জেলা প্রশাসক
লাল সূর্য প্রতিবেদক : ভোলা (রবিবার ১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. শামীম রহমান, ভোলা জেলা প্রশাসক।
সভায় ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং সঠিক ওজন ও মান নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে ভোক্তাদেরও সচেতন হতে হবে এবং যে-কোনো অনিয়মে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী অভিযোগ দায়ের করতে হবে। দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে।
সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশাসন, ব্যবসায়ী ও সচেতন ভোক্তাদের সম্মিলিত উদ্যোগেই নিশ্চিত হতে পারে নিরাপদ ও ন্যায্য বাজার ব্যবস্থা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
