ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক
123
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ | ১০:০৩:৪৬ এএম
বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরন আহ্বায়ক, সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খান
লাল সূর্য প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনে ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরনকে আহ্বায়ক, পুনর্গঠিত কমিটির সদস্য-সচিব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খানকে এবং বীর মুক্তিযোদ্ধা মো. কেফায়েত উল্লাহ নজিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, পূর্ববর্তী কমিটি বাতিল করে তৃতীয়বারের মতো ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে এবং তা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আচমত আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম নুরুল আমিন (শাহজাহান), বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. ছাদেক, বীর মুক্তিযোদ্ধা মো. নুর-ই আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত এই জেলা ইউনিট কমান্ড ভবিষ্যতে ভোলা জেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় কাজ করবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
