ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
34
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ | ১১:০৩:০৫ পিএম
ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত
ষ্টাফ রিপোর্টার : “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল জাতীয় পাট দিবস-২০২৬। শুক্রবার (৬ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি।
ভোলা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পাট দিবসের সকল আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রা স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসন, কৃষি দপ্তর ও পাট অধিদপ্তরসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভা।
ভোলা জেলার পাট উন্নয়ন কর্মকর্তা (অতিঃদাঃ) মোঃ লুৎফর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ডাঃ শামীম রহমান বলেন, “পলিউশনমুক্ত পৃথিবী গড়তে হলে পলিথিন বর্জন করে পাটের পন্য ব্যবহার করতে হবে। ডিসি বলেন ভোলা একটি দ্বীপ জেলা বিধায় এখানে পাটের উৎপাদনও বেশি। তাই এই পাটের ব্যবহার অধিক মাত্রায় ব্যবহার করতে হবে”।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পাট দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল আল মামুন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারন দপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক ও পাট উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম কর্তৃক প্রজেক্টর প্রেজেন্টেশনের পর বক্তারা সকলেই প্লাস্টিক বর্জন করে পাটজাত পন্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
