ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলায় জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করা হবে - আন্দালিব রহমান পার্থ


নিজস্ব প্রতিবেদক
113

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:১৬ পিএম
ভোলায় জোট প্রার্থীকে ভোট দিলে  দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করা হবে - আন্দালিব রহমান পার্থ ভোলায় জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করা হবে - আন্দালিব রহমান পার্থ



লাল সূর্য প্রতিবেদক : শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোলায় বিএনপির মনোনীত জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে ফারজানা চৌধুরী টিংকুর সভাপতিত্বে আয়োজিত এক মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ব্যারিস্টার পার্থ বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি-ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ-এই তিনটি বিষয়ই তার নির্বাচনী অগ্রাধিকার। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই ভোলার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সময়ে ভোলায় যে উন্নয়ন হয়েছে, তা আজও মানুষের চোখে পড়ে। আগামী ১২ তারিখের নির্বাচনে জোট প্রার্থীকে গরুর গাড়ি প্রতীকে ভোট দিলে ভোলাবাসী তার উন্নয়ন কর্মকাণ্ডও সরাসরি দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচিত হলে ভোলায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের কোনো স্থান থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে তোলাই তার লক্ষ্য। বক্তব্যের শেষাংশে তিনি ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ