ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই --নুরুল ইসলাম নয়ন

নিজস্ব প্রতিবেদক
78

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:২৬ পিএম
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই --নুরুল ইসলাম নয়ন চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই --নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন প্রতিবেদক : ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, চাঁদাবাজ যেই হোক না কেন, আমি আপনাদের কথা দিচ্ছি তাদের বিএনপি করতে দেওয়া হবে না। দখলদারদেরও বিএনপিতে জায়গা হবে না। দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, চোর-ডাকাত ও সন্ত্রাসীদের বিএনপিতে থাকার কোনো প্রয়োজন নেই। এদের ছাড়াই বিএনপি ভালোভাবে চলবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা সাধারণ মানুষের ওপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করে, বিএনপির রাজনীতিতে তাদের কোনো স্থান নেই। বিএনপি জনগণের দল। এই দলে অপরাধীদের কোনো আশ্রয় দেওয়া হবে না। জনগণের কষ্টার্জিত টাকা লুট করে যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অবস্থানে থাকব।

তিনি আরও বলেন, অনেকেই মনে করেন ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর আর খোঁজ থাকে না। আমি স্পষ্টভাবে বলতে চাই ভোটের পরও আমি আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, কবরস্থান সংস্কার, নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপনসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার। নির্বাচিত হলে এসব কাজ পরিকল্পিত ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব।

‎নারীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অগ্রাধিকার। নারীরা নিরাপদ না হলে সমাজ নিরাপদ হতে পারে না। আমি চাই, আপনারা মাথা উঁচু করে বাঁচুন, ন্যায় ও ন্যায্যতার সঙ্গে জীবন যাপন করুন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে চরফ্যাশনকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে। সমাবেশে চরফ্যাশন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ