ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
১১ অক্টোবর ২০২৬

ভোলা হবে উন্নয়নের রোল মডেল - ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ


নিজস্ব প্রতিবেদক
163

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৪৮ পিএম
ভোলা হবে উন্নয়নের রোল মডেল - ব্যারিস্টার  আন্দালিব রহমান পার্থ ভোলা হবে উন্নয়নের রোল মডেল - ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ



 

।লাল সূর্য প্রতিবেদক : সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতার বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।অনেক ত্যাগের বিনিময়ে আমরা ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছি। এই সুযোগকে কাজে লাগাতে হবে।কোন অবস্থাতেই এত বড় সুযোগ আমরা নষ্ট হতে দিতে পারিনা। সোমবার সন্ধায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতার বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় নিজের মার্কা গরুর গাড়ির পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি একথা বলেন।

 

পার্থ, ১৯৮৬ থেকে ৮৮ পর্যন্ত ভোলার মানুষের জন্য তার বাবা সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর উন্নয়নের ফিরিস্তি তুলে বলেন, ভোলাতে আমার পরিচয় আমি মঞ্জু মিয়ার ছেলে। আজো আমার বাবার জন্য ভোলার মানুষ চোখের জ্বল ফেলছেন। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বাবার দেখানো পথে হেটে ভোলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।

 

পার্থ আরো বলেন, ১৯৯৮ সালে জন্ম হওয়া ৪ দলীয় জোটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জু মিয়া। ২০০১ সালে যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, তখন বাবা বলেছিলেন কোন অবস্থাতেই মেডাম (খালেদা জিয়া)কে ছাইরা যাইবানা। আমি আমার বাবার কথা রেখেছি।

বিনিময়ে মেডাম আমাকে কখনো বাবার অভাব বুঝতে দেন নাই। সব সময়ে কাছে কাছে রেখেছেন। ২০০৮ সালে মেডাম আমাকে নমিনেশন দিয়ে ভোলায় আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা তখন আমার মত একটি এতিম ছেলেকে বুকে টেনে নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বিজেপি ও বিএনপির নেতা কর্মীরা আমাকে নির্বাচিত করার জন্য অনেক কষ্ট করেছেন। আমি নির্বাচিত হয়ে বিরোধী দলের এমপি হয়ে সংসদে গিয়ে আওয়ামী দুঃশাসনের সময়ে দরবেশ বাবা, বিদ্যুত চুরি থেকে শুরু করে অনেক দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এমপির থলের বেড়াল টেনে এনে জাতির সামনে তুলে ধরেছি।

আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে মেডাম জিয়া ও তারেক রহমানের উপর কি অত্যাচার হয়েছে তা আপনারা জানেন। সেই সময়ে জিয়া পরিবারের পাশে থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি।রাজপথে থেকেছি, মামলা, হামলা, রিমান্ডে নিয়ে নির্যাতিত হয়েছি।

 

ফলস্রুতিতে ২০২৪ এর আগষ্টে হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে দীর্ঘ দেড় যুগ পর ভোটের অধিকার ফিরে পেয়েছি। কোন অবস্থাতেই এই সুযোগকে নষ্ট হতে দিতে পারিনা।

 

আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করে বলেন, আমরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কিন্তু আমরা ভাল মানুষের পক্ষে। আপনাদের অধিকার কাছে যেকোন দলকে সাপোর্ট করা, আমরা কখনোই আপনাদের উপর অত্যাচার হতে দেবনা।এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাইদের বলে দিতে চাই, ওনারা যদি ক্ষমতায় একবার আসতে পারে তাহলে এদেশে আপনাদের অস্ত্র নিয়ে প্রশ্ন করবে। ওনারা যতই আপনাদের মন্দিরে যাক আপনারা ভাল করেই জানেন, কারা আপনাদের মন্দির ভাঙ্গে। আজকে ঐ দলের বড় নেতার মুখ থেকে বেড়িয়ে গেছে নারীদের প্রতি কত অসম্মান। নারীদেরকে যে ওরা বন্দী করতে চায় তা আজকে বাংলার ঘরে ঘরে নারীরা যেনে গিয়েছে। ওনাদের ধোঁকায় পা দেয়া যাবেনা।

 

আমরা যদি ভোলা থেকে নির্বাচিত হতে পারি তাহলে সবাইকে নিয়ে মানবিক ভোলা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। অরাজনৈতিক নাগরিকদের নিয়ে কমিটি করে ভোলা থেকে সব ধরনের লুটপাট, টেন্ডার বাজি, জমি দখলদার ও মাদক কারবারিদের নিশ্চিহ্ন করে দেব।

 

জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় এই সময়ে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খাঁন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা সদর পৌর যুবদলের আহবায়ক রিয়াদ হোসেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুমি, ইলিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাহের প্রমুখ।

 

 

 

   


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন  এমপি
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ

২২ অক্টোবর ২০২৬

শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই-  স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন

২২ অক্টোবর ২০২৬

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ

১১ অক্টোবর ২০২৬

ভোলাদর্পণ