ভোলার রাজপথে হাতপাখার গণজোয়ার : ওবায়দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
109
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৪০ পিএম
ভোলার রাজপথে হাতপাখার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও গণসংযোগ
লালসূর্য প্রতিবেদক : ভোলায় আজ শনিবার (৩১ জানুয়ারি) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বিকাল ৪:৩০মিনিটে শহরের কেন্দ্রবিন্দু হাটখোলা মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে ভোলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যুবকরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে শেষ হয়।
জনসাধারণের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগকালে মাওলানা ওবায়দুর রহমান সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে 'হাতপাখা' প্রতীকে ভোট দিয়ে দেশ ও ইসলামের সেবায় কাজ করার সুযোগ চান। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাকে আশ্বস্ত করে বলেন, আগামী নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুর রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।
মিছিল শেষে হাটখোলা মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পরিশেষে দেশ, জাতি ও ইসলামের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
