ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : :বাবার সাথে থেকে ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না ---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
নিজস্ব প্রতিবেদক
114
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬ | ১১:০১:৪১ পিএম
ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : :বাবার সাথে থেকে ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না ---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
লাল সূর্য প্রতিবেদক : আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না। আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।২০০৮ সাল থেকে ভালোবেসে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা সদর আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
২৯শে জানুয়ারী বিকালে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভায় এসব বলেন তিনি।ব্যারিস্টার পার্থ বলেন, আমি বিএনপি বা বিজেপির প্রার্থী নয় আমি আপনাদের সবার প্রার্থী। আপনারা আগামী ১২ তারিখে আমাকে বিজয়ী করলে আগামী ৫ বছরে ভোলার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পার্থ বলেন, ভোলায় বালু উত্তোলন হবে না এবং জেগে উঠা চর সঠিক মালিকরা বুঝে পাবে ইনশাআল্লাহ। কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। এসময় জেলা বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
