ভোলায় ৩ দিনের সরকারি সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক
নিজস্ব প্রতিবেদক
304
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:৪০ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক
লাল সূর্য প্রতিবেদক : ভোলায় আজ ১৩ ডিসেম্বর শনিবার তিন দিনের সরকারি সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক। জানা যায়, উপসচিব মোঃ আব্দুল খালেক তিনদিনের সরকারি সফরে এসে আজ ১৩ ডিসেম্বর শনিবার সরেজমিনে পরিদর্শন করার নিমিত্তে ভোলা জেলার লালমোহন উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেন সকাল ১০ ঘটিকায় এবং বেলা ১২টায় চরফ্যাশন মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেন এবং আজ লালমোহনে উপস্থিত হয়ে লালমোহনে রাত্রিযাপন করবেন। আগামীকাল ১৪ই ডিসেম্বর রবিবার লালমোহন উপজেলার বিভিন্ন ( MCWC) এর মেরামত ও সংস্কার কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেল ৫ ঘটিকায় লালমোহন থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ভোলা সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। ১৪ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় ভোলা সদর উপজেলার ফাতেমা খানম ১০০ শয্যা বিশিষ্ট ( MCWC) এর মেরামত কাজ পরিদর্শন করবেন। বেলা ১১ ঘটিকায় ভোলা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন ও বেলা ১২ ঘটিকায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ২ ঘটিকার সময় নার্সিং কলেজ ভোলা এর পরিদর্শন, বেলা ৩ ঘটিকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং রাত্রি যাপন । ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
একজন মিজানুর রহমান ও ভোলা পৌরসভা
০৫ মার্চ ২০২৬
ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলা পৌরসভার শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন,অবৈধ পার্কিং,স্থাপনা উচ্ছেদ অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ ও জরিমানা আদায়
১৮ ডিসেম্বর ২০২৫
ভোলায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেকের জেলা প্রশাসক ডাঃ মোঃ শামীম রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ
১৫ ডিসেম্বর ২০২৫
