ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
152
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৫:১২:১৪ পিএম
ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে
ষ্টাফ রিপোর্টার : ভোলায় ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক জাকির হোসেন মহিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা এবং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করতেই এ আয়োজন। অনুষ্ঠানে ভোলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩০০ জন ‘চুরাশিয়ান’ বন্ধু অংশগ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যা বন্ধুত্বের স¤পর্ককে আরও গভীর ও প্রাণবন্ত করে তুলবে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
২২ অক্টোবর ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে যৌতুক লোভী স্বামী মোকসেদ কর্তৃক স্ত্রী হাবিবা ও তার মা'কে মারপিটের
২৮ জুন ২০২৬
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
০৪ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
