ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা: শামীম রহমান
নিজস্ব প্রতিবেদক
110
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ | ০৯:১১:১২ পিএম
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা: শামীম রহমান
লাল সূর্য প্রতিবেদক : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শামীম রহমান। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহামুদ, উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সত্যাজিৎ কুমার ঘোষ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান।
প্রদর্শনীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কৃষি ইউনিট, আরএমটিপি প্রকল্প, বিলুপ্তপ্রায় মির কাদিম জাতের গরু, ডেইরি খামার, দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, মুরগি, গো-খাদ্য প্রদর্শনীসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তাদের পণ্য স্থান পেয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩০টি স্টল বসানো হয়।
অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তারা খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রাণিসম্পদ খাতে নতুন প্রযুক্তি ও উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
