ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০২ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল মহাসমাবেশ ঘিরে ভোলায় সমমনা আট দলের সংগঠনী প্রস্তুতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
83

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ | ০৯:১১:৪৬ পিএম
বরিশাল মহাসমাবেশ ঘিরে ভোলায় সমমনা আট দলের সংগঠনী প্রস্তুতি অনুষ্ঠিত বরিশাল মহাসমাবেশ ঘিরে ভোলায় সমমনা আট দলের সংগঠনী প্রস্তুতি অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান হেলাল : বরিশালে আসন্ন সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ভোলায় চলছে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা। রবিবার (২৩ নভেম্বর) জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল বেলস পার্কে ২ ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, জুলাই সনদের বাস্তবায়ন এবং নির্বাচনের পূর্বে গণভোটসহ পাঁচ দফা দাবির পক্ষে শক্তিশালী জনসমর্থন গড়ে তুলতেই এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিদের উপস্থিতির মাধ্যমে জানানো হয়, ইতোমধ্যে প্রতিটি উপজেলায় আট দলের সমন্বয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ভোলা সদর উপজেলায় প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে উপজেলার প্রতিনিধি সম্মেলন সফলভাবে শেষ হয়েছে—যা মহাসমাবেশে ভোলার শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, মুফতি আব্দুল মোমিন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

সভায় নেতারা আশা প্রকাশ করেন, বরিশালের এই মহাসমাবেশ দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জনগণের দাবি বাস্তবায়নের আন্দোলনে নতুন গতি যোগ করবে।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী
ভোলার জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলাদর্পণ