ভোলায় নবাগত জেলা প্রশাসক ড. শামীম রহমানের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
102
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ | ১০:১১:১১ পিএম
ভোলায় নবাগত জেলা প্রশাসক ড. শামীম রহমানের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালসূর্য প্রতিবেদক : ভোলায় নবাগত জেলা প্রশাসক ড. শামীম রহমানের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান, ২৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। মতবিনিময় সময় জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে এবং সামনের দিকেই কাজ করবে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। এসময় তিনি আরো বলেন আগামীদিনগুলো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। আমি আপনাদের জেলা প্রশাসক হিসেবে একজন সেবক হিসেবে জনবান্ধব প্রশাসক হিসেব কাজ করতে চাই। সেক্ষেত্রে জেলার সকল কার্যক্রম যাতে জনকল্যাণে কাজ করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপপরিচালক (ডিডিএলজি) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জেলা শিক্ষা ও আইসিটি অনিন্দ মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ আঃ রহিম নুরুন্নবী।
সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারী, দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল হক অনু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি, দুদকের পিপি এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাছির লিটন, বাসস জেলা সংবাদদাতা আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি জন্নু রায়হান, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন,দৈনিক ইনকিলাব জেলা সংবাদদাতা মোঃ জহিরুল হক, প্রমুখ। সভায় ভোলা জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
১৯ আগস্ট ২০২৬
ভোলা সরকারি কলেজে শিক্ষক শুভ্রদেব সূত্রধরের বিরুদ্ধে এক মুসলিম ছাত্রীরঅনৈতিক সম্পর্কের অভিযোগ, তদন্তে সত্যতা
১৯ আগস্ট ২০২৬
স্বচ্ছতা ও কর্মীদের নিরলস চেষ্টায় এগিয়ে যাচ্ছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা -- বরিশালে কর্মী সম্মেলনে জাকির হোসেন মহিন
২৭ জুলাই ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলার নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১৪ জুলাই ২০২৬
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
১০ জুলাই ২০২৬
