ভোলায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
152
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:২০ পিএম
খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
লাল সূর্য প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা, দৌলতখান, লালমোহন উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আছর নামাজ শেষে স্থানীয় মসজিদ প্রাঙ্গণ থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিস জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন-১. জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ২. আওয়ামী লীগের আধিপত্যবাদী ভারতের দোসর ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ৩. আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ৪. জুলাই ও শাপলার গণহত্যার বিচার দৃষ্টান্তমূলকভাবে করতে হবে। ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর ব্যবস্থা চালু করতে হবে। বক্তারা আরও বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অবিলম্বে সরকারের উচিত দাবিগুলো বাস্তবায়ন করা। বিক্ষোভে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন এবং দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। বিক্ষোভ-সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
বিএনপির কাছে সবাই নিরাপদ, অন্যায়কারী দলের ছোট-বড় যেই হউক ছাড় পাবেনা - মনপুরায় নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল- নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
২২ অক্টোবর ২০২৬
শেখ হাসিনা আগামী ১০ বছরেরও ফেরার সম্ভবনা নেই- স্পিকার হাফিজ উদ্দিন
২২ অক্টোবর ২০২৬
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত , সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
১১ অক্টোবর ২০২৬
