ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৫ জুলাই ২০২৬

ভোলা জেলা তথ্য অফিস আয়োজনে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক
117

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৯:২৮ পিএম
ভোলা জেলা তথ্য অফিস আয়োজনে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ভোলা জেলা তথ্য অফিস আয়োজনে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান



ভোলাদর্পণ প্রতিবেদক : গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় তরুণদের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরগুমানি স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে জেলা তথ্য অফিস, ভোলার আয়োজেন উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত সংগীতানুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) মিজ তসলিমা আক্তারের নেতৃত্বে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীতদল সংগীত পরিবেশন করেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাট ও দক্ষিণ বাসস্ট্যান্ড এবং লালমোহন উপজেলার মডেল হাইস্কুল মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সংগীত পরিবেশন করা হবে। স্থানীয় সকলকে জেলা তথ্য অফিস, ভোলা’র এর পক্ষ হতে উক্ত সংগীতানুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।


আরও পড়ুন:

ভোলাদর্পণ