সোমবার লেবানন থেকে ফিরছে আরও ৩০ বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট
374
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ | ০৪:১০:৩০ এএম
ফাইল-ফটো
যুদ্ধপরিস্থিতির কারণে লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি। শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বহনকারী বিমানটি সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
রবিবার বৈরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে, দেশে ফিরতে আগ্রহী নাগরিকদের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছিল। এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন।লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে আসেন। দ্বিতীয় দফায় গত বুধবার সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) দুই নবজাতকসহ মোট ৬৫ জন এবং বৃহস্পতিবার তৃতীয় দফায় সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) ৩১ বাংলাদেশি ঢাকায় পৌঁছেন।লেবাননে আনুমানিক এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
