ইস্রায়েল হানিয়াকে হত্যায় ব্যবহার করেছে ‘স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র’ : ইরান
ডেস্ক রিপোর্ট
362
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৪ | ০৪:০৮:৫৪ এএম
ফাইল-ফটো
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের রেভল্যুশনরি গার্ড কোর। তাদের দাবি, তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন, তার বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল।
শনিবার এক বিবৃতিতে ইরানের রেভল্যুশনরি গার্ড কোর জানায়, সাত কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়।
গত মঙ্গলবার রাতে ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।
হানিয়ার মৃত্যুর পর ইরান ও হামাস প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা হানিয়ার হত্যার বদলা নেবে এবং ইসরায়েল ‘সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে।’
ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হানিয়ার মৃত্যুর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যাতে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। ইসরায়েলের দাবি, দখলকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার পাল্টা হিসেবে তারা এই হামলা চালায়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
