ভোলা শুক্রবার
১৯ জুন ২০২৬
০২ মে ২০২৬

তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

ডেস্ক রিপোর্ট
413

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:২৭ এএম
তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১ ফাইল-ফটো

সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে লাগা আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার। এ ঘটনায় একজন নিহত এবং আরো তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ‍উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম মিডিয়াকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে।

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়

১৯ জুন ২০২৬

ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলাদর্পণ