ইফতারে লেবু-পুদিনা ও লেবু-আদার শরবত
ডেস্ক রিপোর্ট
461
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪ | ০৫:০৩:০৪ এএম
ফাইল-ফটো
প্রচণ্ড গরমে ইফতারে তৃষ্ণা মেটাতে সুস্বাদু ঠাণ্ডা শরবতের জুড়ি নেই। রোজার মাসে শরবত তৈরির নানা উপাদান বাজারজাত করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।
হাতের কাছের নানা সামগ্রী ব্যবহার করেও বাড়িতেই বানানো যায় নানারকম শরবত। রোজা ভাঙার পর যা হয়ে উঠে রোজাদারদের জন্য তৃষ্ণার শান্তি।
লেবু-পুদিনার শরবত কেন খাবেন?
ক্লান্তি দূর করতে এবং ইফতারের পর চাঙ্গা থাকতে পুদিনার শরবতের জুড়ি নেই। পুদিনা পাতা হজমে সহায়তা করে। আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে।
ঘরেই তৈরি করতে পারেন লেবু-পুদিনার শরবত। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত।
লেবু-পুদিনার শরবত
উপকরণ
পুদিনা পাতা—এক কাপ
লেবুর রস—দুই টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়া—আধা চা চামচ
বিট লবণ—আধা চা চামচ
চিনি—তিন টেবিল চামচ
পানি—পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার পানি, জিরা গুঁড়া, বিট লবণ, চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুদিনা ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে কয়েকটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার লেবু-পুদিনার শরবত।
লেবু-আদার শরবত
উপকরণ
আদার রস—এক চা চামচ
লেবুর রস—দুই টেবিল চামচ
বিট লবণ—আধা চা চামচ
চিনি—দুই টেবিল চামচ
পানি—এক গ্লাস
প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু লেবু-আদার শরবত।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
