ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

গোলে হলান্ড-এমবাপ্পেকেও ছাড়িয়ে রোনালদো

খেলা ডেস্ক
528

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩ | ০৯:১২:১১ এএম
গোলে হলান্ড-এমবাপ্পেকেও ছাড়িয়ে রোনালদো ফাইল-ফটো

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য বয়স তাহলে শুধুই সংখ্যা! ৩৮ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেও পর্তুগিজ মহাতারকার পারফরম্যান্সে ভাটার টান লাগার কোনো লক্ষণ নেই। এই বয়সেও ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের ৫-২ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে। ৬৮ মিনিটে করা দ্বিতীয় গোলটি রোনালদোকে নিয়ে যায় ২০২৩ সালের শীর্ষে। ৫৮ ম্যাচে ৫৩ গোল নিয়ে পর্তুগিজ তারকা ছাড়িয়ে যান হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পেকে।
৫৩ গোলের মধ্যে ক্লাবের জার্সিতে রোনালদো করেছেন ৪৩টি। লিগে ৩৩ ম্যাচে ৩৩ এবং অন্যান্য প্রতিযোগিতায় ১৭ ম্যাচে করেছেন ১০ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১০ গোল, সবগুলোই ইউরো বাছাইয়ে।

৫২ গোল নিয়ে পরের দুই অবস্থানে আছেন হ্যারি কেইন ও পিএসজি।

কিন্তু বায়ার্ন মিউনিখ ও পিএসজির এ বছরে কোনো ম্যাচ না থাকায় রোনালদোকে টপকানোর কোনো সুযোগ নেই। ৫০ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন আর্লিং হলান্ড। এ বছর আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। আর আল নাসরের ম্যাচ আছে একটি। রোনালদোরও সুযোগ থাকছে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ