ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

কে হবে সেরা গোলরক্ষক

খেলা ডেস্ক
474

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:১৬ পিএম
কে হবে সেরা গোলরক্ষক ফাইল-ফটো

গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন এদেরসন। ম্যানচেস্টার সিটির এই ব্রাজিলিয়ানের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন মরক্কোর ইয়াসিন বোনো ও বেলজিয়ামের থিবো কোর্তোয়া।
আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। সেরা গোলরক্ষক বাছাইয়ে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
এই লড়াইয়ে প্রাথমিকভাবে ছিলেন পাঁচ জন, যাদের বেছে নিয়েছিল বিশেষজ্ঞ প্যানেল। এদের মধ্যে সংক্ষিপ্ত তিন জনের তালিকা করা হয়েছে ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে। 
কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ইয়াসিন বোনো। এছাড়াও গত মৌসুমে স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়েও বোনো ছিলেন উজ্জ্বল। বিশ্বকাপে বোনোর দারুণ পারফরমেন্সে মরক্কো ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে।

এদিকে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকলেও, কোর্তোয়া বিবেচিত সময়ে দারুণ পারফর্ম করেছেন। মূলত কোর্তোয়া তার জাত চিনিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। কোর্তোয়ার রিয়াল মাদ্রিদের পারফরমেন্স তাকে সেরা তিনে জায়গা করে দিয়েছে।

আর এদারসন ম্যানসিটির হয়ে জিতেছেন ট্রেবল। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিকে লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্রাজিলের এই গোলরক্ষক।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ