ভোলা বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন ঢাকায়

খেলা ডেস্ক
470

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩ | ০৯:১১:০৬ এএম
সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন ঢাকায় ফাইল-ফটো

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পান সাকিব আল হাসান। জানা গেছে, সেই ইনজুরির কারণেই শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা। তবে আজ (মঙ্গলবার) তাকে দল নিয়ে পুনে যেতে দেখা গেছে।

গত কাল (সোমবার) লঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওভার বল করতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। তবে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে তার পুরো বোলিং কোটা পূরণ করেন। এরপর ব্যাট হাতে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ম্যাচ-পরবর্তী রিপোর্টে বলা হয়েছে তাদের বিশ্বকাপ যাত্রা শেষ। ফলে আজ দেশে ফিরছেন টাইগার ক্যাপ্টেন।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতেই বাম তর্জনীতে চোট পান সাকিব। পরে তিনি ব্যাটিং চালিয়ে যান হাতে টেপ দিয়ে এবং ব্যথানাশক গ্রহণ করেন।

পরে ম্যাচের পর দিল্লিতে তার হাতের জরুরি এক্স-রে করা হয়। তার বাম হাতে পাইপের জয়েন্টে আঘাত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সাকিবের সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। বিসিবির ফিজিও জানিয়েছেন, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজই দেশে ফিরে যাচ্ছেন সাকিব।

ফলে বিশ্বকাপের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক পাচ্ছে না বাংলাদেশ। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পুরো টুর্নামেন্টে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকাল প্রথম হাফ সেঞ্চুরি করেন। অলরাউন্ড দক্ষতার কারণে ম্যান অব দ্য ম্যাচও হন তিনি। এর পর খুব দুঃসংবাদ পেল বাংলাদেশ!

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ